টিকিয়াপাড়ায় মোতায়েন র্যাফ, চলছে নাকা তল্লাশি, রুজু ৩টি এফআইআর
লকডাউন কার্যকর করতে গিয়ে মঙ্গলবার পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে হাওড়ার টিকিয়াপাড়ায়। ঘটনার ভিডিও খতিয়ে দেখে ১০ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকাল থেকেই এলাকায় জারি সতর্কতা, চলছে পুলিশি টহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তবে মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়ের দাবি, এই হামলা পূর্ব পরিকল্পিত।
Tags :
Police Patrolling Tikiapara Howrah Attack Abp Ananda Police Lockdown CM West Bengal Mamata Banerjee