West Bengal Elections 2021: 'অলক্ষ্মীকে তাড়িয়ে বাংলায় লক্ষ্মী ফেরাতে', মন্তব্য হিরণের, 'শাহ উৎসাহিত করেছেন', বললেন যশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Feb 2021 04:55 PM (IST)
সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন এক ঝাঁক টলি তারকা। এদের মধ্যেই উল্লেখযোগ্য নাম হিরণ (Hiran Chatterjee) ও যশ (Yash Dasgupta)। ৪৪ বছর ধরে বাংলা লক্ষ্মীহারা। এখন অলক্ষ্মীকে তাড়িয়ে বাংলায় লক্ষ্মী ফেরাতে হবে, প্রতিক্রিয়া হিরণের। অমিত শাহের (Amit Shah) সঙ্গে কথা হয়েছে, উনি উৎসাহিত করলেন, মন্তব্য অভিনেতা যশের। টলি তারকাদের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) বলেন, যাঁরা যাচ্ছেন তাঁরা যাক। যাঁরা দিদিকে ভালবাসে, তাঁরা দিদির জন্য সব সময় কাজ করবে।