Adhir Chowdhury: ভোট প্রভাবিত করার ক্ষমতা নেই নাহলে মমতাই চলে আসতেন, এসএসসি ধর্নামঞ্চে মন্তব্য অধীরের | Bangla News

এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে ধর্নামঞ্চে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, "এই দাবির বৈধতা ঠিক। সব কিছু সংখ্যাতত্ত্বের দ্বারা বিবেচিত হয়। যদি আপনারা বিধানসভা ভোটের জেতা হারা নির্ধারণ করতে পারতেন তাহলে এখানে আমরা আসার অনেক আগেই মুখ্যমন্ত্রী চলে আসতেন। ভোট প্রভাবিত করার ক্ষমতা আপনাদের নেই। তাই গুরুত্ব দিচ্ছেন না আপনাদের। অথচ একদিন মমতাই একাধিক আন্দোলন করে বাংলার পরের প্রজন্মকে পথ দেখিয়েছিলেন যে আন্দোলন অধিকার আদায়ের রাস্তা।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola