Adhir Chowdhury: পাগলের মত কথা বলা উচিত না, অপরূপাকে খোঁচা অধীরের ।Bangla News

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে ট্যুইট অপরূপা পোদ্দারের। তৃণমূল সাংসদ ট্যুইটে লিখেছেন, আমি চাই, আমাদের দিদি ২০২৪-এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবর্ধন জগদীপ ধনকড়ের থেকে বাংলায় ২০২৪-এ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়। ট্যুইট তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের।

এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধিরী বলেন, মুখ্যমন্ত্রী ও কার ভাইপোকে তোষামোদির প্রতি‌যোগিতা চলছে। তার থেকে এখনই মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী ও ভাইপোকে মুখ্যমন্ত্রী করে দিলেই মিটে ‌যায়। আমরা তো দেখতে চাই ‌যে সমস্ত বড় বড় জায়গায় চলে ‌যাচ্ছে আমাদের লোকেরা। তবে সব কথারই তো একটা ভিত্তি থাকা উচিত, পাগলের মত কথা বললে চলে না।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola