দলীয় সমর্থকের ওপর হামলার অভিযোগ, রবিবার বিকেলে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি
দলীয় সমর্থকের ওপর হামলার অভিযোগ। রবিবার বিকেলে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। কিছুক্ষণ রাস্তা অবরোধও করা হয়। হামলার ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও স্থানীয় তৃণমূলের তরফে দাবি, এরকম কিছু ঘটেছে বলে তাদের জানা নেই