বিজেপিতে স্বাগত জানাতে তৈরি দিলীপ-মুকুল, দল ছা়ড়বেন না আশায় তৃণমূল, কোন দিকে গড়াতে চলেছে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ!
বঙ্গ রাজনীতিতে এখন সবথেকে বড় আলোচনার বিষয় শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ। বৃহস্পতিবার এইচআরবিসি-র দায়িত্ব ছাড়ার পর শুক্রবার মন্ত্রিত্বও ছেড়েছেন তিনি। আপাতত তাই জোর জল্পনা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কও কী তবে ছিন্ন করবেন শুভেন্দু! বিজেপি বা অন্য কোনও রাজনৈতিক দলে তিনি যোগ দেবেন কি না, সে নিয়ে চলছে জল্পনা।
একুশের বিধানসভা ভোটের আগে শুভেন্দুর মন্ত্রিত্ব ত্যাগে উল্লসিত বিজেপি শিবির। 'শুভেন্দু বিজেপিতে এলে আমাদের পক্ষেও ভাল, ওঁর পক্ষেও ভালো।' বলেছেন বিজেপি নেতা মুকুল রায়। 'শুভেন্দুবাবু যদি আসতে চান তাহলে স্বাগত। ওনার মতো লড়াকু নেতা আসত চাইলে তাঁকে জায়গা দেব।', বলেই জানিয়েছেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ।
শুভেন্দুর বিষয়ে এখনও আশা ছাড়তে নারাজ তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে দুবার তাঁর সঙ্গে বৈঠকে বরফ গলানোর চেষ্টা করে সাফল্য না পেলেও সাংসদ সৌগত রায় বলেছেন, 'এখনও তৃণমূল কংগ্রেস দলেরই সদস্য শুভেন্দু অধিকারী।' সুব্রত মুখোপাধ্যায়েরও প্রত্যাশা দল ছাড়বেন না শুভেন্দু।
অন্যদিকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলতে থাকা গোটা পর্ব নিয়ে অবশ্য তৃণমূল-বিজেপি দুই দলকেই আক্রমণ শানাচ্ছে বামফ্রন্ট-কংগ্রেস।

Tags :
Suvendu Adhikari Resigns Bengal Election ABP Ananda LIVE Abp Ananda BJP TMC Suvendu Adhikari Dilip Ghosh