অমিত শাহ ফিরতেই দলে ভাঙন, তৃণমূলে যোগ বিজেপির মহিলা মোর্চার সহ-সভানেত্রীর
অমিত শাহ ফিরতেই বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন মহিলা মোর্চার রাজ্য সহ সভানেত্রী মৌমিতা বসু চক্রবর্তী। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ গাজিও। আজ তৃণমূল ভবনে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। এদিন রাজ্যের শাসক দলে নাম লিখিয়েছেন একাধিক অবসরপ্রাপ্ত পুলিশকর্তাও।