'বিশ্বর সঙ্গে ভারতীর যে যোগাযোগ, তা কি মোদি অভ্যেস করতে পারবেন?' প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা ব্রাত্যর

আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তির উদ্বোধনী অনুষ্ঠানের ভার্চুয়াল সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি ছত্রে ছত্রে গুরুদেবের পংক্তি ও পরিবার সম্পর্কে বলেন। তার খানিক পরেই সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা ব্রাত্য বসু ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। সেখানে ব্রাত্য বসু বলেন, 'প্রধানমন্ত্রীর বক্তব্যে রবীন্দ্রনাথের পরিবার সম্পর্কে ভুল তথ্য। মেজদাকে বলেছেন বড়দা, উচ্চারণ ভুল করেছেন জ্ঞানদানন্দিনীর।' প্রধানমন্ত্রীর ভক্তি আন্দোলনের মন্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ভক্তি আন্দোলনের কথা বলেছেন, ব্রাহ্মণ্যবাদকে অস্বীকার করেন তুকারাম। ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সন্ত কবীরের উত্থান, কেন হাথরাস নিয়ে ওঁর মুখে কোন কথা শোনা যায় না?’।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola