'বাংলায় বহিরাগতদের তাণ্ডব মানব না..হিম্মত থাকলে রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ করে দেখাক', BJP কে শাণিত আক্রমণ ব্রাত্যর, পাল্টা দিলীপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Nov 2020 04:15 PM (IST)

শুক্রবার TMC ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন Bengal Minister ব্রাত্য বসু। এদিন মন্ত্রীর খোঁচা, 'বাংলায় বহিরাগতদের তাণ্ডব'। তাঁর অভিযোগ, 'মতুয়াদের অবহেলা করছে বিজেপি।' একইভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বঙ্গ BJP-র সভাপতি Dilip Ghosh। তাঁর কটাক্ষ, 'তৃণমূলের আমলে কেন পরপর বিস্ফোরণ?' এদিন বাংলায় রাষ্ট্রপতি শাসন দাবি করেন দিলীপ। তার অভিযোগ, 'রাজ্যে বিজেপির নেতা কর্মীরা খুন হচ্ছে। সুজাপুর-কাণ্ডে কেন্দ্রের হস্তক্ষেপ চাই।'