CBI: 'আমি আইন মেনে চলি তাই এসেছি', সিবিআই দফতরে হাজিরা দিয়ে জানালেন অনুব্রত ঘনিষ্ঠ | Bangla News
abp ananda | 04 Jun 2022 10:55 AM (IST)
ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডলের পর এবার তৃণমূলের দুই বিধায়ককে সিবিআইয়ের তলব। সিবিআই সূত্রে খবর, ইলামবাজারের বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের মামলায় হাজিরা দিতে বলে লাভপুরের তৃণমূল বিধায়ককে নোটিস পাঠানো হয়েছে। জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিজিত্ সিংহ জানিয়েছেন, তদন্তে সবরকম সহযোগিতা করবেন।