Mamata Banerjee injury : মুখ্যমন্ত্রী চাইলেই তাঁর নিরাপত্তার ব্যবস্থা করবে কেন্দ্র, খোঁচা শমীক

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  11 Mar 2021 06:19 PM (IST)
ABP News

এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল নন্দীগ্রামে আহত হওয়ার পর চক্রান্তের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আর আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) জানালেন, মুখ্যমন্ত্রী চাইলেই কেন্দ্রীয় সরকার নিরাপত্তার ব্যবস্থা। তিনি বলেন, গতকাল মুখ্যমন্ত্রী দাবি করেছেন, দুর্ঘটনা নয়, চক্রান্ত। তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেদের মতো করে স্লোগান দিয়েছেন। আজ যখন আমরা হাসপাতালে দেখতে যাই, তখন 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়। আমরা তাতেও কোনও প্রতিক্রিয়া দিইনি। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ দাবি করছি। সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের দলের সাংসদরা যোগাযোগ করেছিলেন। আমরা ওখান থেকে খবর পেয়েছি, মুখ্যমন্ত্রী যদি মনে করেন তাঁর কাছে যে ফোর্স আছে তা পর্যাপ্ত নয় তাহলে যখন চাইবেন কেন্দ্রীয় সরকার নিরাপত্তার ব্যবস্থা করবে। একইসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে রাজনীতি নয়। মতাদর্শের লড়াই, রাজনৈতিক লড়াই। তার সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক নেই। প্রসঙ্গত, আজই আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ জানায় TMC-র প্রতিনিধি দল।


 

  • হোম
  • ভিডিও
  • রাজনীতি
  • Mamata Banerjee injury : মুখ্যমন্ত্রী চাইলেই তাঁর নিরাপত্তার ব্যবস্থা করবে কেন্দ্র, খোঁচা শমীক

TRENDING VIDEOS

পোস্ট নিয়ে বিতর্ক, হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে হাজিরা কুণালের4 Minutes ago

CAA-তে কারা পাবেন নাগরিকত্ব ? জানালেন মুখ্যমন্ত্রী16 Minutes ago

IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত24 Minutes ago

বিহারে পুলিশের SI পদে দু'হাজার শূন্যপদে নিয়োগ বাতিলে বিক্ষোভ, তুমুল উত্তেজনা31 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন