বিধানসভায় সিপিএম, তৃণমূল বিধায়কের মন্তব্যে উত্তপ্ত অধিবেশন, ভাষা প্রয়োগ নিয়ে ভর্ৎসনা অধ্যক্ষের
বিধানসভায় পরস্পরকে আক্রমণ করতে গিয়ে সিপিএম ও তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক। দু’টি মন্তব্যই বিধানসভার কার্যবিররণী থেকে বাদ দেন বিধানসভার অধ্যক্ষ। তাঁর পরামর্শ, বিধানসভায় গঠনমূলক বিতর্ক হওয়া উচিত। এই ধরনের মন্তব্য বিধায়কদের কাছে কাম্য নয়।