তৃণমূলের মদতেই আগুন জ্বলেছে, বাস পোড়ানো হয়েছে, খড়গপুরে দিলীপ ঘোষের চায়ে পে চর্চা

ফের চায়ে পে চর্চায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের। আজ সকালে খড়গপুর স্টেশন সংলগ্ন বগদায় চায়ের দোকানে বসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। সেখানে জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় পদযাত্রা কর্মসূচি নিয়ে তৃণমূলনেত্রীকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, তৃণমূলের মদতেই আগুন জ্বলেছে, বাস পোড়ানো হয়েছে। যে দল ক্ষমতায় রয়েছে, বিশৃঙ্খলা তৈরি করছে তারাই। পাশাপাশি, হেলিকপ্টার ব্যবহার নিয়েও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। বিজেপি সাংসদের দাবি, সাধারণ মানুষের বিক্ষোভের ভয়ে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চড়ে নৈহাটি যাচ্ছেন, অথচ মুর্শিদাবাদ যাওয়ার সময় রাজ্যপালকে হেলিকপ্টার দেওয়া হয়নি। তৃণমূলের কাছে রাজ্যপালই এখন সবথেকে বড় শত্রু। মানুষ দিলীপ ঘোষকে চিনেছে বলেই উপনির্বাচনে খড়গপুরে বিজেপি হেরেছে। রাজ্যপালের কর্মকাণ্ড বাংলার সংস্কৃতির সঙ্গে বেমানান। পাল্টা জবাব তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola