Dilip Ghosh: অর্জুন সিংহ বিজেপিতে আসার পর থেকেই তাঁকে টার্গেট করা হচ্ছে, অভিযোগ দিলীপ ঘোষের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  14 Jul 2021 12:53 PM (IST)
ABP News

ফের তৃণমূলকে (TMC) আক্রমণ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তিনি বলেন, "ভাটপাড়া, ব্যারাকপুর লোকসভা এলাকা উপদ্রুত এলাকা হয়ে গিয়েছে। যেদিন থেকে অর্জুন সিংহ (Arjun Singh) আমাদের দলে এসেছেন, তখন থেকেই টার্গেট করা হচ্ছে। প্রতিনিয়ত তাঁকে আক্রমণ করে ভয়ের মধ্যে রাখা হচ্ছে। তাঁর লোকজনদের উপর আক্রমণ করা হচ্ছে। ইচ্ছা করেই ওখানে এমন পুলিশ অফিসারকে নিয়োগ করা হয়েছে, যিনি সব ছেড়ে অর্জুন সিংহকেই বিরক্ত করেন।" এদিকে বিধানসভা ভোট এবং মন্ত্রিসভায় রদবদলের পর থেকে বেসুরোদের নিয়ে অস্বস্তি ক্রমশ বাড়ছে বিজেপিতে। এই প্রেক্ষাপটে ফের দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি। আদি-নব্য দ্বন্দ্বে বর্ধমানে দিলীপের (Dilip Ghosh) সভাতেই বিশৃঙ্খলা হয়। পূর্ব বর্ধমান বিজেপি জেলা অফিসে দলীয় কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে কেন তাঁকে ঢুকতে দেওয়া হয়নি এই প্রশ্ন তুলে রাজ্যে সভাপতির কাছে যাওয়ার চেষ্টা করেন বিজেপির যুব মোর্চার নেতা ইন্দ্রনীল গোস্বামী।

  • হোম
  • ভিডিও
  • রাজনীতি
  • Dilip Ghosh: অর্জুন সিংহ বিজেপিতে আসার পর থেকেই তাঁকে টার্গেট করা হচ্ছে, অভিযোগ দিলীপ ঘোষের

TRENDING VIDEOS

বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং2 Hour ago

"পুজো শেষ হতে অবৈধভাবে কিছু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে", বললেন দিলীপ ঘোষ6 Hour ago

কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!6 Hour ago

"বক্সার বাঘিনী কি অন্তঃসত্ত্বা ছিল? NTCA-র আধিকারিকরা তদন্ত করছেন", বললেন বনমন্ত্রী6 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন