Narada Case Hearing: 'আমরা সবাই এখন গৃহবন্দি রয়েছি, এটা নতুন কিছু নয়', হাইকোর্টের রায় প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 May 2021 06:48 PM (IST)

৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীকে আপাতত গৃহবন্দি থাকতে হবে। তবে ফিরহাদ হাকিমের মতো যে মন্ত্রীরা করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক কাজে যুক্ত, তাঁরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশ দিতে পারবেন। অন্তর্বর্তী জামিন মামলায় আজ এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, 'আমরা সবাই এখন গৃহবন্দি রয়েছি। আমরাও সব কাজ ভার্চুয়ালি করছি। এটা নতুন কিছু না।'