Dilip Ghosh: 'অন্য গাছের ছাল লাগিয়ে ছিলাম, খসে পড়ে গেছে', বেসুরোদের নিয়ে বিস্ফোরক দিলীপ, খোঁচা কুণালের

দলে বেসুরোদের নিয়ে বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, যারা এখনও বিজেপিকে বুঝে উঠতে পারেন নি তাদের সমস্যা হচ্ছে। পুরনো কর্মীদের কোনও সমস্যা হচ্ছে না। যারা অন্য দল থেকে বিজেপিতে (BJP) এসেছেন তারা বিভিন্ন সংস্কৃতি থেকে এসেছেন। অনেকেই এখনও বিজেপিকে বুঝে উঠতে পারেনি। আমরা অনেককে দলে সুযোগ দিয়েছি, তারা কী করবেন সেটা তাদের ঠিক করতে হবে। অন্য গাছের ছাল লাগিয়ে ছিলাম, খসে পড়ে গেছে। এ ব্যাপারে তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) কটাক্ষ, বিলম্বিত বোধোদয়, ক’দিন বাদে ওঁরও দমবন্ধ লাগবে।

শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুতে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু। ৭ জুলাই পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় ৩০২ ও ১২০বি ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ দায়ের করেন শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর স্ত্রী। অভিযোগের ভিত্তিতে এফআইআর করে তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। ঘটনার প্রায় তিন বছর পর লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতের স্ত্রী।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola