Madan Mitra Released: 'আমি জগতে এসেছি মনোরঞ্জন করতে', এসএসকেএম থেকে বেরিয়ে বললেন 'মুক্ত' মদন

আজ এসএসকেএম থেকে ছুটি পেলেন মদন মিত্র (Madan Mitra)। শুক্রবার নারদ-মামলায় অন্তর্বর্তী জামিন পান তিনি। চিকিৎসার জন্য ভর্তি ছিলেন এসএসকেএম (SSKM) হাসপাতালে। হাসপাতাল থেকে বেরিয়েই মদন মিত্র বলেন, "আমি মামলা নিয়ে কোনও কথা বলব না। আমাকে সুস্থ করার জন্য চিকিৎসকদের ধন্যবাদ। হাসপাতাল থেকে আমি মাজারে গিয়ে চাদর চড়াব। আমি জগতে এসেছি মনোরঞ্জন করতে। আমি কোনওদিন আদালতের কোনও নির্দেশ অমান্য করিনি।' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola