West Bengal Elections 2021: আসন নিয়ে জোটে জট, আজ ফের বৈঠকে বাম-কংগ্রেস

রবিবার সংযুক্ত মোর্চার ব্রিগেড সমাবেশের পর সোমবার ফের আসন রফা চূড়ান্ত করতে এক টেবিলে বসছে বাম-কংগ্রেস। আজ বেলা ২টোর সময় বিধান ভবনে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui) জোট তৈরি না হওয়ার জন্য সরাসরি কংগ্রেসকে দায়ী করেছেন। অন্যদিকে কংগ্রেসের দাবি, তারা যে সংখ্যায় আসন বামেদের কাছে দাবি করেছিল তা এখনও মেলেনি। সেই আসন না পেলে কোন দলকেই আসন ছাড়াও সম্ভব নয় বলে জানিয়েছে অধীর চৌধুরী (Adhir Chowdhury)।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola