Local Train: 'সরকারের অবস্থান স্ববিরোধিতায় ভরা', লোকাল ট্রেন প্রসঙ্গে শমীক ভট্টাচার্য| Bangla News

লোকাল ট্রেন চালু হওয়ার বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন,"রাজ্য সরকার কখন কী বলছে, নিজেই জানে না। একটা অপরিকল্পিত অবস্থান তাদের। স্ববিরোধিতায় ভরা অবস্থান। একদিকে সোনার দোকান, হোটেল রেস্তোঁরা পানশালা খুলে দিচ্ছে, আবার সেখানে লোকাল ট্রেন বন্ধ, বাসের অভাব। টোটো-অটোতে সম্পূর্ণ যাত্রী যাচ্ছে। আবার সরকারি বাসে বাদুড় ঝোলা হয়ে লোক যাচ্ছেন। এতদিন বলল, তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ট্রেন বন্ধ। আবার এখন ট্রেন চালু করে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস নিজেই প্রশ্ন করছে, নিজেই উত্তর দিচ্ছে। আমাদের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola