West Bengal Elections 2021: শিশিরের বাড়িতে হঠাৎ হাজির লকেট, মাছ-ভাতে সারলেন দুপুরের খাবার

কাঁথিতে (Kanthi) শান্তিকুঞ্জে পৌঁছলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। আজ শিশির অধিকারীর বাড়িতে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছেন তিনি। তিনি বলেন মাসিমার সেজে দেওয়া পান খেয়েছি। যদিও রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি। তবে শিশিরবাবু বিজেপিতে আসতে চাইলে স্বাগত। মেদিনীপুর মানেই অধিকারী পরিবার। শিশিরবাবু বিজেপিতে যোগ দেবেন কি না সেটা তার ব্যক্তিগত ব্যাপার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola