West Bengal Elections 2021: 'আশীর্বাদ ও পরামর্শ' নিতে শিশির অধিকারীর কাছে লকেট

কাঁথিতে (Kanthi) শান্তিকুঞ্জে পৌঁছলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। এর আগে কর্মিসভায় যোগ দিলেন লকেট বলেন, আজ দুপুরে তিনি শিশির অধিকারীর (Sisir Adhikari) বাড়ি শান্তিকুঞ্জে যাবেন। কারণ হিসাবে তিনি বলেন, জেলায় যারা রাজনীতি করেন তাঁদের মধ্যে বয়োজ্যেষ্ঠ হলেন শিশির অধিকারী। ওনার কাছ থেকে আশীর্বাদ নিতে ও রাজনৈতিক পরামর্শ নিতে তাঁর বাড়ি যাচ্ছেন বলে জানান লকেট। তবে এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শিশিরবাবুর বিজেপিতে (BJP) যোগ দেওয়ার সম্ভাবনা আছে কিনা সেই প্রশ্ন করা হলে, তিনি পরিষ্কার করে কিছু বলেননি।

 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola