Madan Mitra Released: SSKM থেকে ছুটি পেলেন মদন মিত্র, খোশমেজাজে গাইলেন একের পর এক গান

আজ এসএসকেএম থেকে ছুটি পেলেন মদন মিত্র (Madan Mitra)। শুক্রবার নারদ-মামলায় অন্তর্বর্তী জামিন পান তিনি। চিকিৎসার জন্য ভর্তি ছিলেন এসএসকেএম (SSKM) হাসপাতালে। হাসপাতাল থেকে বেরিয়েই মদন মিত্র বলেন, "আমি মরণাপন্ন হয়ে হাসপাতালে এসেছিলাম। জামিন দেওয়ায় আদালতের কাছে আমি কৃতজ্ঞ। নারদ মামলা সম্বন্ধে আমি কোনও মন্তব্য করছি না।" হাসপাতাল থেকে ছাড়া পেয়েই একের পর এক গান গাইতে শোনা যায় মদন মিত্রকে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola