Modi Mamata Meet: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েও কেন অপেক্ষা করতে হল মুখ্যমন্ত্রীকে? ক্ষুব্ধ নবান্ন

সাগর থেকে প্রধানমন্ত্রীর দফতরের অফিসারকে মেসেজ মুখ্যসচিবের। 'দিঘায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা সাক্ষাতের জন্য সময় চাই। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেই চলে আসবেন মুখ্যমন্ত্রী।' প্রধানমন্ত্রীর দফতরের অফিসারকে মেসেজে জানান মুখ্যসচিব। মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সম্মতি প্রধানমন্ত্রীর দফতরের অফিসারের। খবর নবান্ন সূত্রে। নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, কলাইকুণ্ডায় যাওয়ার পরে মুখ্যমন্ত্রীকে অপেক্ষা করতে বলা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, জানান মুখ্যমন্ত্রী। এক মিনিটের জন্য দেখা করতে চাওয়া হয়েছিল, তাও কেন অপেক্ষা? প্রধানমন্ত্রীকে রিপোর্ট জমা দিয়ে ক্ষুব্ধ নবান্ন। এমনটাই সূত্রের খবর। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola