Mangalkot TMC Murder: মঙ্গলকোটের তৃণমূল নেতা খুনের পিছনে পরিচিতরাই? সন্দেহ পুলিশের

মঙ্গলকোটে তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতির খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ। এদিন সকাল ৮টা নাগাদ গুসকরার কাছে রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। তাঁরা খুনের ঘটনায় বিজেপিকে (BJP) দায়ী করে বিজেপি কর্মীদের শাস্তির দাবি জানান। ঘটনাস্থলে যায় মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশের আশ্বাসে একঘণ্টা পর অবরোধ ওঠে। গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ বাড়ি ফেরার পথে, সিউড়ি মোড়ের কাছেই বাইক থামিয়ে তৃণমূলের লাকুরিয়া গ্রামের অঞ্চল সভাপতি অসীম দাসকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। খুনের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশের সন্দেহ, রীতিমতো পরিকল্পনা করেই খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। নেপথ্যে পরিচিতদের হাত থাকতে পারে বলেও সন্দেহ দানা বাঁধছে। দুষ্কৃতীদের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola