Md. Salim: 'আমি জানতাম না আরএসএস এত খারাপ', নাম না করে মমতাকে আক্রমণ মহম্মদ সেলিমের

'আমি জানতাম না আরএসএস এত খারাপ, তাই বাজপেয়ী মালপোয়া খাইয়েছিল। কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল। দেশজুড়ে যে পরিবেশ তারা তৈরি করেছে, তারপর এরকম সার্টিফিকেট-ই চায়।' নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ মহম্মদ সেলিমের।

দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে জলপাইগুড়িতে বামেদের জেলা পরিষদ অভিযান ঘিরে উত্তেজনা। দুপুর তিনটে নাগাদ জলপাইগুড়ি নেতাজিপাড়া থেকে মহম্মদ সেলিমের নেতৃত্বে শুরু হয় মিছিল। মাঝে ব্যারিকেড দিয়ে মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বাম নেতা-কর্মীদের।
ব্যারিকেড ভেঙে এগিয়ে যান তাঁরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola