PAC Chairman: 'উনি এখনও বিজেপি বিধায়ক', মুকুলের পিএসি চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গে মন্তব্য পার্থর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  09 Jul 2021 09:09 PM (IST)

বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পরেই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মুকুল রায় (Mukul Roy)। আজ পিএসি-র চেয়ারম্যান হিসেবে মুকুলের নাম ঘোষণা করলেন বিধানসভার অধ্যক্ষ। এই প্রসঙ্গে আজ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, 'অভিজ্ঞতার নিরিখে মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। মুকুল রায় এই মুহূর্তে বিজেপির বিধায়ক। বিরোধী পক্ষ থেকেই এই কমিটির চেয়ারম্যান করা উচিত। সেই অনুযায়ী অধ্যক্ষের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি।'


এদিকে পিএসি চেয়ারম্যান হিসেবে মুকুলের নাম ঘোষণার প্রতিবাদে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘কোনও বিষয়েই আলোচনার সুযোগ কেউ পায়নি। রীতি অনুযায়ী বিরোধী দল থেকেই পিএসির চেয়ারম্যান হন। সরকারের খরচ করার যেমন অধিকার আছে, তেমনই বিরোধী দলের অধিকার আছে, সেই ব্যয় পরীক্ষা করে খতিয়ে দেখার। শাসক দল তার ক্ষমতা দেখিয়ে সেই রীতি ভঙ্গ করেছে। মুকুল রায়ের নামের প্রস্তাব করে গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চার সেই প্রস্তাব সমর্থন করেছেন এগরার তৃণমূল বিধায়ক। মুকুল রায়ের নাম প্রস্তাব করেনি বিজেপির কোনও বিধায়ক।’

  • হোম
  • ভিডিও
  • রাজনীতি
  • PAC Chairman: 'উনি এখনও বিজেপি বিধায়ক', মুকুলের পিএসি চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গে মন্তব্য পার্থর

TRENDING VIDEOS

"তাণ্ডবে কিছু বহিরাগতও ছিল, তাদের চিহ্নিত করা হচ্ছে", বললেন স্বাস্থ্যমন্ত্রী1 Hour ago

ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন2 Hour ago

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP6 Hour ago

কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের7 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন