Narada Case Hearing: 'রাজনৈতিক দল হিসাবে আমরা শুধুই দর্শক', সুপ্রিম কোর্ট থেকে নারদ মামলা প্রত্যাহার প্রসঙ্গে শমীক

নারদ মামলায় বড় ধাক্কা সিবিআইয়ের (CBI)। সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে নারদ মামলা প্রত্যাহার করল সিবিআই। হাইকোর্টেই (Calcutta High Court) ফের নারদ মামলার শুনানি। এপ্রসঙ্গে বিজেপি (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "আমরা আগেও বলেছি, এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া। এই ব্যাপারে রাজনৈতিক দল হিসাবে আমাদের কী বলার থাকতে পারে? আমরা দর্শক হিসাবে দেখেছি, যাঁরা অভিযুক্ত তাঁরা প্রকাশ্যে টাকা নিচ্ছেন। এই নিয়ে হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। এটা যারা মামলা করেছিল তাদের বিষয়।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola