Narada Scam Case: বিধায়কদের গ্রেফতারির অনুমতি দিতে পারেন রাজ্যপাল? তুঙ্গে তরজা

৫ মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ১০ মে শপথ নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। আর তৃণমূল মন্ত্রীদের শপথ গ্রহণের ঠিক আগের দিন রাতে অর্থাৎ ৯ মে নারদকাণ্ডে অভিযুক্ত ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দায়েরের জন্য সিবিআইকে অনুমতি দেন রাজ্যপাল। তারপরই সোমবার তাঁদের গ্রেফতার করে সিবিআই (CBI)। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিধানসভার অধ্যক্ষের দাবি, তাঁর অনুমতি না নিয়ে বিধায়কদের গ্রেফতারি সম্পূর্ণভাবে বেআইনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola