Narada Scam Probe: 'SSKM-এ দুষ্কৃতী, নেপথ্যে স্ত্রী রত্না', দাবি চিকিৎসাধীন শোভনের

শারীরিক অসুস্থতার জেরে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। এরই মধ্যে নারদ মামলায় (Narada Case) ধৃত শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে পারিবারিক দ্বন্দ্ব অব্যাহত। মদন মিত্রকে দেখার কারণ দেখিয়ে এসএসকেএম (SSKM) হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে দুজনের বিরুদ্ধে দুষ্কৃতীদের নিয়ে ঢুকে পড়ার অভিযোগ। স্ত্রী রত্নার (Ratna Chatterjee) বিরুদ্ধে এতে ইন্ধন দেওয়ার অভিযোগ তুলে এসএসকেএমের সুপারকে পদক্ষেপ করার অনুরোধ। একইসঙ্গে আইনজীবীর মাধ্যমে শোভন জানিয়েছেন, ছেলে সপ্তর্ষির হস্তক্ষেপে হাসপাতাল চত্বর ছাড়তে বাধ্য হয় দুষ্কৃতীরা। এব্যাপারে শোভনের সুরক্ষা বাড়াতে এসএসকেএমের সুপারকে চিঠি দিয়েছেন আইনজীবী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola