West Bengal Election 2021: 'জীবনে অনেক খেলেছেন', খোঁচা মোদির, 'ওয়ান টু ওয়ান খেলা হোক', পাল্টা মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Mar 2021 04:42 PM (IST)

রবিবার ব্রিগেড ময়দানে সভায় নরেন্দ্র মোদির (Narendra Modi) গলায় 'খেলা হবে'। তিনি বলেন, 'তৃণমূল এখন বলছে খেলা হবে। এরা আসলে অভীজ্ঞ খেলোয়াড়। ওরা খুব ভালো খেলতে জানে। এরা জীবনে অনেক খেলেছেন। কোন খেলা খেলতে বাকি রেখেছে? বাংলায় গরিবের লুঠ করেছে। আমফানে পাঠানো সাহায্যও লুঠ করেছে। দুর্নীতির অলিম্পিকে অংশ নিতে পারবেন।' অন্যদিকে শিলিগুড়িতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'খেলা হবে, কবে বসবে? বাংলায় নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি এসে কথা বলুন নরেন্দ্র মোদি। জনতার সামনে তর্ক হবে।'