Bihar: বিহারে অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার I Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Aug 2022 05:13 PM (IST)

পাটলিপুত্রে পালাবদল, মহারাষ্ট্রের উলটপুরাণ বিহারে। অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। নীতীশের ডেপুটি হিসেবে শপথ নিলেন লালু-পুত্র তেজস্বী যাদব। নীতীশের খেলায় রাতারাতি শাসক থেকে বিরোধী বেঞ্চে বিজেপি। সদ্য প্রাক্তন জোটসঙ্গীকে বিশ্বাসঘাতক তকমা বিজেপির। আজ বিহারে ‘বিশ্বাসঘাতক দিবস’ পালন করছে বিজেপি।