বিধানসভার বিশেষ অধিবেশনে আজ উঠছে না সিএএ প্রসঙ্গ

বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহার করার দাবি জানিয়ে কোনও প্রস্তাব গ্রহণ করা হবে না। বিধানসভার বিএ কমিটির বৈঠকে জানান স্পিকার। তিনি বলেন, নতুন করে সংরক্ষণ আইন অনুমোদন করার জন্য এই অধিবেশন ডাকা হয়েছে। তাই এই অধিবেশনে অন্য কোনও বিষয় উত্থাপনে সম্মত হননি স্পিকার। নাগরিকত্ব আইন প্রত্যাহার নিয়ে সর্বসম্মত প্রস্তাব চেয়েছিল কংগ্রেস-বাম। অন্যদিকে নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতে বিরোধীদের ডাকা বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ জানুয়ারি নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতে বৈঠক করবে বিরোধী দলগুলি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola