'সপ্তাহে একবার চাই ফাইভ স্টারের খাবার', বিজেপিকে কটাক্ষ মমতার

মঙ্গলবার বোলপুরে ৪ কিমি পদযাত্রার পর জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, 'আগে ওদের পাত্তা পাওয়া যেত না, এখন ভোটের জন্য আসছে।' রবীন্দ্রনাথ প্রসঙ্গেও বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, "যারা জানেই না বাংলার সংস্কৃতি কি, রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজি কি, তারা এমনকি গাঁধীজিকেও সম্মান দেয় না, তারা রবীন্দ্রনাথের সম্বন্ধে ভুল তথ্য দিচ্ছেন, অপমান করছেন। তিনি বলেন, "সোনার বাংলার স্রষ্টা রবীন্দ্রনাথই। বিশ্বভারতীর গেটে যখন পাঁচিল তুলে দেওয়া হয়, তখন আমার ভালো লাগে না। বিশ্বভারতীকে কেন্দ্র করে একটি ধর্মান্ধ রাজনীতি চলছে", কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola