Partha Chatterjee: 'পার্থর একার দায় নয়, মুখ্যমন্ত্রীও সমান অপরাধী, মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের

মন্ত্রীত্ব থেকে অপসারিত করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। এ প্রসঙ্গে আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "এই বেআইনি পথে নিয়োগের প্রক্রিয়া বন্ধ হবে যদি তদন্ত ঠিক মতো চলে। পার্থর একার দায় নয়। মন্ত্রীসভা থেকে সরিয়ে দিয়ে আত্মরক্ষা করা যাবে না, ভাবমূর্তি ফেরানো যাবে না। সমান অপরাধী মুখ্যমন্ত্রীও। তিনি পদত্যাগ করুন। স্বচ্ছ প্রশাসন তৈরি হোক। তৃণমূল আর মমতা থাকলে কোনও যোগ্য প্রার্থী চাকরি পাবেন না।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola