Pegasus Spyware Controversy: 'কর্ণাটকে সরকার ফেলতেও পেগাসাস ব্যবহার বিজেপির', আক্রমণে মমতা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  22 Jul 2021 10:46 AM (IST)
ABP News

করোনা, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলেছে পেগাসাস স্পাইওয়্যার। রাজনৈতিক স্বার্থে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফোন হ্যাকের মারাত্মক অভিযোগে মোদি (Narendra Modi) সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে ২১-এর মঞ্চে পেগাসাস ইস্যুতে মারাত্মক অভিযোগ তুললেন নেত্রী। স্পাইওয়্যার পেগাসাস কাণ্ডে সুপ্রিমকোর্টে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপও দাবি করেন তৃণমূল নেত্রী। স্পাইওয়্যার বিতর্ক শুরুর পর কংগ্রেস প্রশ্ন তোলে, কর্ণাটকে কংগ্রেস-জেডিএস-এর জোট সরকারকে ফেলে দিতেই কি পেগাসাস ব্যবহার করা হয়েছিল? এদিন সেই বিষয়টি টেনে বিজেপিকে নিশানা করেন মমতা। পেগাসাস স্পাইওয়্যার বিতর্কের আঁচে বাদল অধিবেশনের প্রথম দু'দিনই উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদ। তৃণমূলের পাশাপাশি কংগ্রেসও এই ইস্যুতে আন্দোলনে নেমেছে। সব মিলিয়ে আগামীদিনে পেগাসাস বিতর্কে জাতীয় রাজনীতির পারদ চড়ছে ক্রমশ।

  • হোম
  • ভিডিও
  • রাজনীতি
  • Pegasus Spyware Controversy: 'কর্ণাটকে সরকার ফেলতেও পেগাসাস ব্যবহার বিজেপির', আক্রমণে মমতা

TRENDING VIDEOS

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal11 Hour ago

Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity11 Hour ago

BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের11 Hour ago

Suvendu Adhikari | 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে11 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন