Petrol Diesel Price: রাজ্য সরকারেরও একটু এগিয়ে এসে এক্সাইজ ডিউটি কমানো উচিত: প্রদীপ ভট্টাচার্য। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Nov 2021 10:04 PM (IST)

কাল থেকে কমছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোল-ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্র। পেট্রোলে ৫ টাকা এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্র। ডিজেলে ১০ টাকা এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্রীয় সরকার। কাল থেকেই সিদ্ধান্ত কার্যকর। ‘গ্রাহকদের স্বার্থে পেট্রোল-ডিজেলে ভ্যাট কমাক রাজ্য। রাজ্যগুলির কাছে আবেদন কেন্দ্রীয় সরকারের। রবি মরশুমে কৃষকদের সুবিধার্থেই সিদ্ধান্ত, জানাল কেন্দ্র।
এপ্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন,'মনে রাখতে হবে কেন্দ্রীয় সরকার এক্সাইজ ডিউটি কমিয়েছে, তেলের দাম কমায়নি। এক্সাইজ ডিউটি যেমন কেন্দ্র সরকার নেয়, রাজ্য সরকারও নেয়। রাজ্য সরকারের উচিত আরও একটু এগিয়ে গিয়ে এক্সাইজ ডিউটি কমানো। এটা তাৎক্ষণিক। এর জন্য় যে তেলের দাম ভবিষ্যতে কমবে না, তার কোনও কথা নেই।'