Petrol Diesel Price: 'নির্বাচনকে লক্ষ্য রেখে বিজেপি-র রাজনৈতিক সিদ্ধান্ত', পেট্রোপণ্যের দাম কমানো প্রসঙ্গে সুখেন্দুশেখর। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Nov 2021 11:03 PM (IST)

কাল থেকে কমছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোল-ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্র। পেট্রোলে ৫ টাকা এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্র। ডিজেলে ১০ টাকা এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্রীয় সরকার।
কাল থেকেই সিদ্ধান্ত কার্যকর। ‘গ্রাহকদের স্বার্থে পেট্রোল-ডিজেলে ভ্যাট কমাক রাজ্য। রাজ্যগুলির কাছে আবেদন কেন্দ্রীয় সরকারের। রবি মরশুমে কৃষকদের সুবিধার্থেই সিদ্ধান্ত, জানাল কেন্দ্র।
এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, 'পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্ত। পাঁচটি রাজ্যে নির্বাচন আছে। নির্বাচনে ওদের অবস্থা ভাল নয়। নির্বাচনের আগে, জনরোষ থেকে নিজেদের আড়াল করার জন্য় এই সিদ্ধান্ত।'