Rahul Sinha on Arjun: 'অর্জুনদা BJP-তে আছেন, থাকবেন', দাবি রাহুল সিনহার।Bangla News

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের জন্য দিল্লি গেলেন অর্জুন সিং। বৈঠকের আগের দিনই দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। দলীয় পদে থাকলেও গুরুত্বহীন করে রাখার অভিযোগ তুলছেন তিনি। সেইসঙ্গে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের দলের অনেকে বহিরাগত মনে করেন বলে অভিযোগ ব্যারাকপুরের বিজেপি সাংসদের।  
সম্প্রতি পাটের দাম নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন অর্জুন। তিনি তৃণমূলে ফিরতে পারেন, এমন জল্পনা মাথাচাড়া দিয়েছে। এই প্রেক্ষিতে আজকের বৈঠকে কী আলোচনা হয়, তা নিয়েই কৌতূহল রাজ্য বিজেপিতে। 

'এই সমস্যার খুব দ্রুত সমাধান হবে। আজ ‌যে কেন্দ্রীয় সভাপতির সঙ্গে ওঁর বৈঠক আছে, তাতেই সমস্ত সমস্যার সমাধান হবে বলে মনে করছি। এবং অর্জুনদা (Arjun Singh) বিজেপিতেই (BJP) আছেন, ও তাই থাকবেন।' বললেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola