West bengal Election 2021: 'সারা রাত ফোন অন রেখেছিলাম, কোন ফোন আসেনি' সোনালীর গলায় অভিমান

টিকিট না পেয়ে এবার কি বিজেপিতে সোনালি গুহ (Sonali Guha)? ‘বিজেপিতে যোগ দিতে চেয়ে ফোন করেছিলেন সোনালি, এনিয়ে দল চিন্তাভাবনা করছে, দাবি মুকুল রায়ের (Mukul Roy)। ‘সন্ধে ৭টায় দেখা করব মুকুল রায়ের সঙ্গে। প্রার্থী নয়, বিজেপিতে জায়গা পেলেই হবে’, তৃণমূলত্যাগ নিয়ে প্রতিক্রিয়া সোনালি গুহর। এদিন বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার জানিয়ে দেন, বিজেপি প্রার্থী করতে চাইলেও তিনি রাজি হবেন না। বলেন, ‘সাতগাছিয়া থেকে বিজেপি প্রার্থী করলেও লড়ব না।’ তাঁর আরও দাবি, ‘অভিষেকের সচিব ফোন করে সন্ধেয় দেখা করতে বলেন। কিন্তু তিনি নাকচ করে দিয়েছেন। সোনালি বলেন, ‘আমি জানিয়েছি মুকুল রায়কে অস্বস্তিতে ফেলতে পারব না।’ এখানেই শেষ নয়, এরপর আইপ্যাকের তরফেও যোগাযোগের চেষ্টা করা হয় বলেও দাবি করেন বিদায়ী বিধায়ক। শুক্রবার, পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯১ আসনের তালিকায় ঠাঁই পাননি একাধিক নেতা-নেত্রী ও বিধায়কও। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola