SSC Scam: শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 May 2022 10:55 AM (IST)

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির নেপথ্যে কোন প্রভাবশালী হাত আছে, সেটা খুঁজে বের করতে চান গোয়েন্দারা। আজ সকাল ১১টায় ফের পরেশ অধিকারীকে তলব করেছে সিবিআই। গতকাল তাঁর জিজ্ঞাসাবাদের পর্ব ভিডিওগ্রাফি করা হয়। আজও তাঁর সঙ্গে কথাবার্তা ভিডিওগ্রাফি করা হবে। এছাড়া মেয়ের চাকরির ব্যাপারে কাদের সঙ্গে কথা বলেছিলেন সেই প্রসঙ্গে গতকাল তাঁর কাছে জানতে চাওয়া হয়। সেই কললিস্ট হাতে নিয়ে আজ তাঁর সঙ্গে কথা বলবেন তদন্তকারী আধিকারিকরা।