জল্পনায় জল, আজ সাংবাদিক বৈঠক করছেন না শুভেন্দু অধিকারী
রবিবার সাংবাদিক বৈঠক করছেন না শুভেন্দু অধিকারী। দাবি শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডার। তিনি বলেন, 'দল তাড়ায়নি, আমরাও যাইনি। পদের লোভে দলে নেই, তাড়িয়ে দিলে চলে যাব। শুভেন্দুর সাংবাদিক বৈঠক নিয়ে জল্পনা ছড়িয়েছে তৃণমূল।'
শুভেন্দু নিজে কোথাও বলেননি সাংবাদিক সম্মেলন করার কথা, বলে জানান কনিষ্ক পণ্ডা। উনি যখন বলবেন, তখন জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। দক্ষিণ কলকাতার কোনও একটি জায়গায় তিনি বলবেন বলেও জানান তিনি।
শুভেন্দু নিজে কোথাও বলেননি সাংবাদিক সম্মেলন করার কথা, বলে জানান কনিষ্ক পণ্ডা। উনি যখন বলবেন, তখন জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। দক্ষিণ কলকাতার কোনও একটি জায়গায় তিনি বলবেন বলেও জানান তিনি।
Tags :
Suvendu Press Conference Bengal Political News ABP Ananda LIVE Abp Ananda TMC Suvendu Adhikari