Suvendu Adhikari Rally: নিজের গড়ে আজ কি 'মীরজাফর' অভিযোগের জবাব দেবেন ভূমিপুত্র?

বুধবার কাঁথির সভাস্থল শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করেছিলেন, সৌগত রায় ও ফিরহাদ হাকিম। যদিও তৃণমূলের দুই হেভিওয়েট তার আক্রমণের উত্তর দিয়েছেন বিজেপি নেতা। বুধবার তৃণমূলের হাইভোল্টেজ কর্মসূচির পর, বৃহস্পতিবার এই কাঁথিতেই প্রথমে মিছিল, তারপর সভা করবেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের পর কাঁথিতে শুভেন্দুর প্রথম কর্মসূচি। বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার তাঁদের মিছিল শুরু হবে বেলা ২টো নাগাদ। কাঁথি-মেচেদা রুপশ্রী বাইপাস মোড় থেকে শুরু হবে মিছিল। ৫ কিলোমিটার পথ অতিক্রম করে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাছে মিছিল শেষ হবে। বিকেল ৫টা নাগাদ বাসস্ট্যান্ডের কাছের মাঠে হবে সভা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola