'শুভেন্দু অধিকারীর উত্তরে আমি খুশি, ইস্তফা গ্রহণ করেছি', জানালেন বিধানসভার অধ্যক্ষ
আজ ফের বিধানসভায় যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর পরেই শুভেন্দু অধিকারীর ইস্তফা প্রসঙ্গে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। তিনি বলেন, "১৬ তারিখ বিধানসভার নিয়ম মেনে শুভেন্দু অধিকারীর ইস্তফা পত্র জমা দেওয়া হয়নি। যেহেতু ওনার ইস্তফা পত্র আমি আজ গ্রহণ করেছি তাই আজ থেকে ওনার ইস্তফা গ্রহণযোগ্য হবে। ওনাকে আমি কিছু প্রশ্ন করেছি। ওঁর উত্তরে আমি খুশি হয়ে ইস্তফা গ্রহণ করেছি।"
Tags :
Bengal Election Biman Banerjee ABP Ananda LIVE Abp Ananda West Bengal Elections With ABP Ananda TMC BJP West Bengal Elections 2021 Suvendu Adhikari