ঘূর্ণিঝড়ে যা ক্ষতি হয়েছে, তার তুলনায় এই সাহায্য নগণ্য, কেন্দ্রের সাহায্য প্রসঙ্গে মন্তব্য সুখেন্দু শেখর রায়ের

ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ বাবদ বাংলাকে কেন্দ্রের দেওয়া টাকা পর্যাপ্ত নয়, এ নিয়ে এদিন ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, "পর্যাপ্ত সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এই সাহায্য পর্যাপ্ত নয়। রাজ্য সরকার আমফান ঝড়ের পরবর্তী পরিস্থিতিতে সমস্ত কিছু খতিয়ে দেখে যে পরিমাণ সাহায্যের কথা জানিয়েছিল, সেই দাবি পূরণ হয়নি। আমফানে যে বিশাল ক্ষতি হয়েছে, তার তুলনায় এই সাহায্য অনেক কম। তবুও যেটুকু টাকা পাঠিয়েছেন আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি।" পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola