ভারতমাতার পুজোর আগে রাজারহাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
ভারতমাতার পুজোর আগে রাজারহাটে বিজেপির ব্যানার ফেস্টুন ছেঁড়ার অভিযোগ। একই সঙ্গে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের।
আজ ভারতমাতার পুজো ও বিজয়া সম্মিলনীর আয়োজন করে বিজেপি। তাদের অভিযোগ গতকাল ব্যানার ফেস্টুন টাঙানোর সময় হামলা চালায় তৃণমূল কর্মীরা। হামলার সময় গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, বিজেপি-র গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।