ভাটপাড়া পুরসভার অনাস্থা ভোট খারিজ হাইকোর্টে, আজ ডিভিশন বেঞ্চে তৃণমূল
সকালে সাফল্য, বিকেলে ধাক্কা। বিজেপি শাসিত ভাটপাড়া পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে ডাকা অনাস্থা বৈঠকে গতকাল ১৯-০ ভোটে জয়লাভ করে তৃণমূল। কিন্তু বিকেলে সেই ভোটই খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ ডিভিশন বেঞ্চে যাচ্ছে শাসক দল