তৃণমূলের গোষ্ঠীকোন্দল, পশ্চিম বর্ধমানের কাঁকসায় দীর্ঘক্ষণ তালাবন্ধ পঞ্চায়েত দফতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jan 2020 07:24 AM (IST)

এবার তৃণমূলের গোষ্ঠীকোন্দলের প্রভাব পড়ল পঞ্চায়েতের কাজকর্মেও। দলীয় কর্মীর বিরুদ্ধে হুমকির অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যদের। পশ্চিম বর্ধমানের কাঁকসায় দীর্ঘক্ষণ তালাবন্ধ হয়ে পড়ে থাকল পঞ্চায়েত দফতর।