বন্ধ পুরসভার কার্নিভাল, মালদার ইংরেজবাজারে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Dec 2019 07:16 AM (IST)

মালদার ইংরেজবাজারে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ দলের বেশিরভাগ কাউন্সিলরদের বাধায় বন্ধ হয়ে গেল পুরসভার কার্নিভাল। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব মানতে নারাজ পুরপ্রধান। মঙ্গলবার বৈঠকে বসে কাউন্সিলরদের সমস্যা মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব