TMC Protest: বার্লা-সৌমিত্রদের পৃথক রাজ্য দাবির প্রতিবাদ, হুগলিতে পথে নামল তৃণমূল

পৃথক রাজ্যের দাবিতে বিজেপি (BJP) সাংসদ-বিধায়কদের মন্তব্যের প্রতিবাদে এবার হুগলিতে পথে নামল তৃণমূল (TMC)। এদিন পোস্টার, ব্যানার নিয়ে জিটি রোডে বিক্ষোভ মিছিল করেন তৃণমূল কর্মীরা। পরে শেওড়াফুলি ফাঁড়িতে বিজেপি সাংসদ জন বার্লা, সৌমিত্র খাঁ-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তৃণমূল। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
তবে, বিজেপি রাজ্য ভাগের পক্ষে নয় বলে উল্লেখ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "যেখানে দরকার সেখানে ছোট রাজ্য হয়েছে। সময় এলে ভাবা যাবে।"

অন্যদিকে, বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকে একটি গ্রামের হাতির হানা। রাlভর গ্রামে দাপিয়ে বেড়াল হাতি। এলাকার এক বাজারে বেশ কিছু দোকানও ভেঙে দেয় সে। এরপর নিজেই জঙ্গলে ফিরে যায়। ঘটনায় হতাহতের কোন খবর নেই। বনদফতরের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন বনাধিকারী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola