TMC: নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করুন, তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি বোলপুরের বিধায়কের
নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করুন। বীরভূমের ইলামবাজারে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিলেন বোলপুরের বিধায়ক ও মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা। ভাইরাল ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দলীয় সভায় মন্ত্রী বলেন, ২০২৪-এর লোকসভা ভোটের জমি এখন থেকেই প্রস্তুত করতে হবে। তাই নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করুন। বিজেপির কটাক্ষ, কাটমানি, তোলাবাজির ভাগ পেতে তৃণমূলে সবাই নেতা হতে চায়। তাই নিয়েই কোন্দল। যদিও মন্ত্রীর দাবি, ইলামবাজারের জয়দেব এলাকায় অঞ্চল সভাপতি পদ নিয়ে দলের মধ্যে রেষারেষি শুরু হয়েছে, সেই কারণেই তাঁর ওই মন্তব্য।
Tags :
TMC Bolpur Birbhum ABP Ananda Politics ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ